গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির সঙ্গে তার ঘনিষ্ঠতা বলতে গেলে অনেকটাই প্রকাশ্য। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। এ অবস্থায় ফ্লোরিডায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতকে নিয়ে কড়া বক্তব্য রেখেছেন পাকিস্তান সেনাপ্রধান, যেখানে অস্তিত্বের সংকটে পড়লে ভয়ংকর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে।সোমবার (১১ আগস্ট) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।প্রতিবেদন অনুযায়ী, সিন্ধুতে ভারত কোনও বাঁধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন আসিম মুনির।গত রবিবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান-আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে কথা বলেন।পাকিস্তান সেনাপ্রধান বলেন, গত এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখায় পাকিস্তানের ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে আছে। তিনি বলেন, ‘আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এবং যখন তারা বাঁধ বানাবে, তখন আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদীর পানি ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।’ওই অনুষ্ঠানে আসিম মুনির আরও বলেন, ‘ভবিষ্যতে পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখোমুখি হয়, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেবো। আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।’প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২৬ জন পর্যটক নিহত হন ওই হামলায়। এ ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার এক পর্যায়ে ১৯৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত রাখার কথা জানায় নয়াদিল্লি।পরবর্তীতে ৬ মে দিবাগত মধ্যরাতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে আকস্মিক বিমান হামলা চালায় ভারত। এই অভিযানের নাম তারা দেয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের হামলার পর ‘অপারেশস বুনিয়ানুন মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী। এতে উভয় পক্ষই যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় চিরবৈরি দুই প্রতিবেশী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া Read more

গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ
গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে "বিভিন্ন উপায়" নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। Read more

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড Read more

৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত
৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন