ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজারে পৌঁছে গেছে।বুধবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৩ জন নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে আরও হামলা ও হতাহতের খবর আসা অব্যাহত রয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মাস আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন।হামাসের সামরিক শাখা বলেছে, মার্কিন-ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দিকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল “সরাসরি বোমাবর্ষণ” শুরু করার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোককে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন
কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন

ভালোবাসার সম্পর্ক সাধারণত দুজনের যত্ন, বোঝাপড়া আর ছোট ছোট প্রচেষ্টায় গভীর হয়। কিন্তু সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কখনো অজান্তেই Read more

রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ Read more

রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে
রাকসুর ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল Read more

এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

রাঙামাটিতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক
রাঙামাটিতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার গোল্ডেন হিল হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন