ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে এ কথা জানান তিনি। বুধবার (০৮ অক্টোবর) সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরের ঘোষণা দেয়ার পর থেকেই ভারতীয়দের জন্য ভিসানীতির পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টারমার। তিনি স্পষ্ট করে জানান, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো সম্ভাবনা নেই।তার ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে মূলত ব্যবসা এবং বিনিয়োগ গুরুত্ব পাবে।’ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে তিনি বলেন, ‘এটা পরিকল্পনার অংশ নয়। যুক্তরাজ্যের অভিবাসন নীতির কোনো পরিবর্তন হবে না।’তবে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে যে নতুন বাণিজ্যচুক্তি সই হয়েছে, তা বাস্তবে অর্থনৈতিক লাভে কী ভাবে পরিবর্তন করা সম্ভব, তা নিয়ে আলোচনা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। রোববার (১৩ জুলাই) রাত থেকে সোমবার (১৪ জুলাই) Read more

গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

বিরামপুরে বরগুনার যুবলীগ নেতা ও বরিশালের সাবেক চেয়ারম্যান আটক
বিরামপুরে বরগুনার যুবলীগ নেতা ও বরিশালের সাবেক চেয়ারম্যান আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে আটক Read more

হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত Read more

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ
স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ

সেনেগালে শুরু হয়েছে অভিনব উদ্যোগ—‘স্কুল ফর হাজব্যান্ডস’ বা স্বামীদের স্কুল। মূল লক্ষ্য, মাতৃমৃত্যু রোধ ও নারীর স্বাস্থ্যসেবায় পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন