বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা ও গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগের ৭ জন নেতা কর্মীর জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (৩১ আগস্ট) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মী লাভু মিয়া ওরফে মোঃ জাকির হোসেন লাভু, গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মোঃ নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মোঃ খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি মো: জসিম উদ্দিন।জানা যায়, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন। ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩ টায় গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌঁছালে ওই সময়ের বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায়  ২০২৪ সালের ৪ অক্টোবর পাথরঘাটা থানায় আওয়ামী লীগের ১০৫ জন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হলে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে চলতি বছরের ২৮ মে ৮ সপ্তাহের আগাম জামিন পায় আসামিরা। জামিনের মেয়াদ শেষ হলে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।আসামীদের আইনজীবী মো: নাসির উদ্দিন সোহাগ বলেন, ‘আমার মক্কেল আবার হাই কোর্টে জামিনের আবেদন করবেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। Read more

জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন
জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে
পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি-রপ্তানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার Read more

দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন