ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা। খবর ডনের  এদিকে হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।কাশ্মীরের ট্যুর গাইড ওয়াহিদ জানান, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কয়েকজন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেন।  ‘দেখে মনে হচ্ছিল তারা মারা গেছেন,’ বলেন তিনি। পরে কয়েকজন আহত ব্যক্তিকে ঘোড়ায় চাপিয়ে সরিয়ে নেন তিনি।ঘটনাস্থল পাহেলগামের অবস্থান শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। এই অঞ্চলের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, এই ‘হত্যাযজ্ঞে’ নিহতের সংখ্যা অন্তত ২৪।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক Read more

জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জীবননগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে Read more

ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার গাংগুটিয়া Read more

শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন