ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলছে, ভারতের মেঘালয়ের শিলং থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দূরে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।ইএমএসসির তথ্য অনুযায়ী, আসামে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে। আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্ব এবং ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পন আসামের বিস্তৃত এলাকাজুড়ে অনুভূত হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় সমান মাত্রার কোনও গভীর ভূমিকম্পের তুলনায় উপকেন্দ্রের কাছে কম্পন বেশি অনুভূত হয়েছে।প্রাথমিকভাবে ওই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।কেন্দ্রস্থল থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ঢেকিয়াজুলি, ২১ কিলোমিটার দূরে উদালগুড়ি, ২৮ কিলোমিটার দূরে খারুপতিয়া, ৩২ কিলোমিটার দূরে ধিং, ৩৮ কিলোমিটার দূরে রাঙ্গাপাড়া, ৪২ কিলোমিটার দূরে মঙ্গলদই, ৫০ কিলোমিটার দূরে তেজপুর এবং ৫৪ কিলোমিটার দূরের নগাঁও এলাকায় কম্পন অনুভূত হয়েছে।ভারতের আসাম এবং বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় গত কিছুদিন ধরে ছোট ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি
পাকুন্দিয়ায় ধর্ষণ মামলা করায় বাদীকে মারধর করে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ধর্ষণ মামলা করায় ভাবীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।এ ঘটনার Read more

টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া Read more

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে Read more

লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন