দিনাজপুরগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মো. আব্দুল মালেক সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেঝে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেন।ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এ পথে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। একতা ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন মাঝগ্রাম ও চাটমোহর স্টেশনে আটকা পড়ে আছে। ট্রেন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ চলছে। দ্রুতই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন সারজিস
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। বিষয়টি সময় সংবাদ-কে নিশ্চিত করেছেন Read more

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও Read more

চতুর্থ বিয়ে করতে ‘বিয়েপাগলা’ বৃদ্ধের কাণ্ড, তৃতীয় স্ত্রীকে দেখালেন মৃত
চতুর্থ বিয়ে করতে ‘বিয়েপাগলা’ বৃদ্ধের কাণ্ড, তৃতীয় স্ত্রীকে দেখালেন মৃত

একে একে করেছেন তিনটি বিয়ে। এরপরে চতুর্থ বিয়ের খায়েশ জাগলে সেটিকেও সম্ভব করতে পিলে চমকানোর জালিয়াতির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার Read more

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক

ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালালচক্রের দৌরাত্ম্য ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজেই সরেজমিনে অভিযান চালিয়ে দুই Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ

৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ Read more

মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন