দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেলেই মৃত্যুদণ্ডের সাঁজা দেওয়া হচ্ছে ইরানে। বিশেষ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ব্যপক ভাবে বেড়েছে। সর্বশেষ বাবাক শাহবাজি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরে বৈরী। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক টানাপড়েন এবং আঞ্চলিক সংঘাতে বিপরীত অবস্থানের কারণে দুই দেশের মধ্যে চলছে এক অঘোষিত ছায়াযুদ্ধ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ সংঘাতের অন্যতম সক্রিয় পক্ষ। ইরানের অভিযোগ, তারা দেশটির ভেতরে নাশকতা, গুপ্তচরবৃত্তি এবং উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডে জড়িত।রাষ্ট্রীয় প্রতিবেদনে জানানো হয়েছে, বাবাক শাহবাজি পেশায় ছিলেন ঘর ঠান্ডা রাখার যন্ত্র স্থাপনকারী। এই কাজের সুযোগে তিনি গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনায় প্রবেশাধিকার পান। অভিযোগে বলা হয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে তিনি সার্ভার রুম, সামরিক কেন্দ্র এবং নিরাপত্তাসংক্রান্ত স্থাপনা থেকে গোপন তথ্য সংগ্রহ করতেন।প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের শুরু থেকে বাবাক শাহবাজি একসঙ্গে কাজ করছিলেন আরেক অভিযুক্ত ইসমাইল ফেকরি-র সঙ্গে। জুন মাসে ইসমাইলকেও একই ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।ইরান সাম্প্রতিক বছরগুলোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে শাস্তি কার্যকরে আরও কঠোর হয়েছে। চলতি বছরেই এখন পর্যন্ত অন্তত ৩৫০ এর বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ছিল—তারা মোসাদের সঙ্গে কাজ বা ইসরায়েলের উদ্দেশ্যে তথ্য পাচার করছিলেন।বাবাক শাহবাজির আইনজীবী সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, কিন্তু তা খারিজ হয়। ফলে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়।ইরান সরকার বারবার জানিয়েছে, দেশের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে আঁতাত করা হলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাবাক শাহবাজির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সেই বার্তাকে আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একজন অভিযুক্তের শাস্তি নয়, বরং সম্ভাব্য গুপ্তচরদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক ২ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী Read more

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কিছু কাজ করেছে, Read more

ইয়াবার চালানসহ জেলে ছদ্মবেশী দুই পাচারকারী আটক
ইয়াবার চালানসহ জেলে ছদ্মবেশী দুই পাচারকারী আটক

কক্সবাজার টেকনাফের নাফনদ থেকে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা জেলে ছদ্মবেশী দুই রোহিঙ্গাকে আটক করেছে। এ সময় পাচারে ব্যবহৃত নৌকার পাটাতনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন