ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাট। যুগ যুগ ধরে এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। পরম যত্নে লালন-পালন করা কোরবানির পশু ও ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হাট।শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার সবচেয়ে বড় শরৎনগর পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর গবাদিপশু উঠেছে। যেন তিল ধারণের ঠাঁই নেই। দূর-দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনিট্রাক, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন।ঐতিহ্যবাহী এই হাটে এবার মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে ৮০ হাজার থেকে ১ লাখ ২০-৩০ হাজার টাকা গরুর চাহিদা বেশি।হাটে গরু কিনতে আসা ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টার বলেন, হাট থেকে মাঝারি আকারের একটি গরু ১ লাখ ১০ হাজার টাকায় কিনেছি। গত বছরের ঈদে যে গরু কেনা হয়েছে তার সঙ্গে তুলনা করে তার কাছে মনে হয়েছে, এবার গরুর দাম কম।হাটে আসা বিক্রেতারা বলছেন, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। আর গত বছরের চেয়ে এবার গরুর দামও কিছুটা কম। এ বছর হাটে ছাগলের চাহিদাও তুলনামূলকভাবে বেশি। প্রতিটি ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত।ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর পশুর হাটের ইজারাদার মো. ফজলে আজিম শিলু জানান, হাটে গরুর ব্যাপক আমদানি হয়েছে। সেই সাথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হন। প্রশাসনের পক্ষ থেকেও পর্যবেক্ষণ চলছে। যার ফলে ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন।ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার সময়ের কণ্ঠস্বরকে জানান, ঈদ সামনে রেখে উপজেলার শরৎনগর পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, জাল নোট শনাক্তকারী মেশিনসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

তিন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের
তিন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব, কানাডা ও চীন থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এতে মোট Read more

সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২

রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে Read more

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজি অটোরিকশা, কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন