ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধারা। হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহের সম্প্রচারিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন।তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র বাহিনী (ইসরায়েলি) বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।হামলাকে সফল উল্লেখ করে হুথি মুখপাত্র বলেন, হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসৃরায়েলি ‘আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়।’তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।’২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুথিরা সতর্ক করে দেয়, তারা ইসরায়েলে হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর জলের মধ্য দিয়ে যেতে দেবে না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

জিবিএস, যার পুরো নাম গিয়ান-বারে সিনড্রোম। আমাদের চারপাশে যদিও রোগটি খুব একটা পরিচিত নয়, তবে খুব সামান্য লক্ষণ দিয়েই শুরু Read more

নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ
নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ Read more

ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর
ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তেলআবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ Read more

নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পানিতে পড়ে এক নারী (২৭) নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন Read more

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত ও ১০ জন যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন