ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ রবিবার পর্দা উঠছে ব্রিকস শীর্ষ সম্মেলনের। তবে প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সশরীরে এ সম্মেলনে হাজির থাকছেন না।ব্রিকস নামটি এসেছে প্রাথমিক ৫ সদস্য—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই দেশগুলোর নামের প্রথম অক্ষর থেকে।এবারের সম্মেলনে জোটটির সদস্যভুক্ত দেশগুলোর নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর বাণিজ্যনীতি বা নতুন শুল্কনীতির কড়া সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পশ্চিমা বিশ্বের আধিপত্য নিয়ে উদ্বেগ মোকাবিলায় কীভাবে নিজেদের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করা যায়, ব্রিকস নেতাদের আলোচনায় সে বিষয়টিও গুরুত্ব পেতে পারে। খবর আল-জাজিরার।২০০৯ সালের প্রথম সম্মেলনের পর জোটটি সম্প্রসারণের পথে এগিয়ে গেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ, নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া জোটের রয়েছে ১০টি কৌশলগত অংশীদার, যাদের মধ্যে রয়েছে বেলারুশ, কিউবা ও ভিয়েতনামের মতো দেশ।তবে এবারই প্রথম শি জিনপিং কোনো ব্রিকস শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন। তার পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী লি চিয়াং।এদিকে, ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আরোহনের পর ব্রিকসের কোনো শীর্ষ সম্মেলনে শি জিনপিং ছিলেন না, এমন নজির নেই। এবার রিওতে তার প্রতিনিধিত্ব করবেন চীনা প্রধানমন্ত্রী লি চিয়াং।অন্যদিকে, ২০২২ সালের শুরুর দিকে ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ব্রাজিল যেহেতু আইসিসির সদস্য দেশ, সেদিক থেকে পুতিন দেশটিতে গেলে তাকে গ্রেফতারে চাপে পড়তে পারে ব্রাসিলিয়া। ধারণা করা হচ্ছে, এ ধরনের জটিলতা এড়াতেই ব্রিকস শীর্ষ সম্মেলনে সশরীরে থাকতে চাইছেন না প্রেসিডেন্ট পুতিন।তবে শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ এ দুই নেতার যোগদান না করা জোটটির অভ্যন্তরীণ সংহতি ও বৈশ্বিক প্রভাবকে প্রশ্নের মুখে ফেলছে। ব্রিকস দেশগুলো বরাবরই বলে আসছে, তারা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধের বেশি, মোট ভূমির ৩৬ শতাংশ ও বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে। এ জোট নিজেদেরকে ‘গ্লোবাল সাউথের’ দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি ফোরাম এবং পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট জি-৭ এর প্রতিপক্ষ শক্তি হিসেবে বিবেচনা করে।তবে পর্দার আড়ালে জোট দেশগুলোর মধ্যে বিভাজনও স্পষ্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থার দাবি, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলা নিয়ে কিছু সদস্য দেশ জোটটিকে আরও সুদৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। তবে মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে অখণ্ড অবস্থানে থাকার ক্ষেত্রে বিভাজন কাটাতে হিমশিম খাচ্ছে জোটটি।এদিকে, ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যোগ দিচ্ছেন, না প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

জামালপুরে পিপির বিরুদ্ধে ৪৯ সহকারী পিপির অনাস্থা প্রস্তাব
জামালপুরে পিপির বিরুদ্ধে ৪৯ সহকারী পিপির অনাস্থা প্রস্তাব

 জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই আদালতের ৪৯ জন সহকারী পাবলিক Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?
পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার?

বিজয় দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করে এবং এই রেওয়াজ ঐতিহাসিক বলে উল্লেখ করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন