ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৮), একই গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৮) এবং রংপুর জেলার খামার মোহনা এলাকার ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে সিলেট অভিমুখী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ৪ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ Read more

জীবননগর পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার
জীবননগর পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। পলাতক মাদক Read more

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ Read more

তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা Read more

জোবায়েদ হত্যাকাণ্ড: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা
জোবায়েদ হত্যাকাণ্ড: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তার মা রেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন