গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১,৮১৫ টনে।ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।ত্রাণের এই চালানে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।এনডিএমএ জানিয়েছে, ফিলিস্তিনের জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১,৯১৫ টন।আজকের ত্রাণ কার্যক্রমসহ এ পর্যন্ত গাজা ও ফিলিস্তিনের উদ্দেশে পাকিস্তান থেকে ১৭টি পৃথক ত্রাণ চালান পাঠানো হয়েছে।সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তান সর্বদা ফিলিস্তিনিদের পাশে থাকবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীতে ৪৫ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। এ সময় মাদক Read more

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ
বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ Read more

পাবনায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১
পাবনায়  মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

পর্তুগালে বাংলাদেশি যুবকে ছুরিকাঘাতে হত্যা
পর্তুগালে বাংলাদেশি যুবকে ছুরিকাঘাতে হত্যা

পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন