এক বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। বুধবার (৯ জুলাই) কর ফাঁকির অভিযোগে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি কোর্ট তাকে এই শাস্তি দিয়েছেন।ব্রাজিলের দায়িত্ব নেয়ার আগে আনচেলত্তি দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। প্রথম কোচের পদে বসেছিলেন ২০১৪ সালে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের ছবি স্বত্ব থেকে আয়ের কর না দেয়ার। ৬৬ বছর বয়সি আনচেলত্তি অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৪ সালে কর পরিশোধ না করার কারণ হিসেবে তিনি তার হিসাবরক্ষকদের ভুলকে দায়ী করেছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক রিয়াল কোচকে সাজা দেয়া হয়েছে।এই রায় সত্ত্বেও আনচেলত্তির কারাগারে না যাওয়ার সুযোগ রয়েছে। স্প্যানিশ আইন অনুসারে, অহিংস অপরাধের জন্য দুই বছরের কম সাজা থাকলে পূর্ববর্তী কোনো অপরাধে দোষী সাব্যস্ত না হলে আসামিকে কারাগারে যেতে হবে না। তবে সেক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীরা আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড এবং ৩২ লাখ ইউরো জরিমানা দাবি করেছিলেন। তাদের যুক্তি ছিল যে, কর দেয়ার সময় আনচেলত্তি ২০১৪ ও ২০১৫ সালে মাদ্রিদের পরিশোধ করা বেতনের পরিমাণ উল্লেখ করেছিলেন। তাতে বাদ পড়ে যায় ছবি স্বত্ব থেকে আয়।২০১৪ সালে দায়িত্ব নিয়ে আনচেলত্তি রিয়াল ছাড়েন ২০১৬ সালে। বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটন হয়ে ২০২১ সালে ফের লস ব্লাঙ্কোসদের ডেরায় হাজির হন তিনি। এ বছরের মে মাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের পদে বসেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’
ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’

২০২৫-২৬ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশা মতো হয়নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চেনা রূপেই ফিরেছে পেপ Read more

শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি
শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত Read more

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন Read more

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। Read more

ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন