হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে যাত্রীদের লাগেজের শতভাগ সুরক্ষা নিশ্চিত হবে। অনেক সময় অন্য বিমানবন্দরে যাত্রীর লাগেজ কাটা হলেও এই বিমানবন্দরে নেমে আমাদের কর্মীর ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক স্টাফরা যেমন তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকবে, তেমনই যাত্রীর লাগেজও থাকবে সুরক্ষিত। অর্থাৎ তিনি যেমন নিয়ে এসেছেন তেমনই হাতে পাবেন।তিনি আরও বলেন, এতদিন শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ে নিযুক্ত স্টাফদের বডি ক্যমেরা ছিল, এখন থেকে সব এয়ারলাইন্সের লাগেজ সরবরাহে নিযুক্ত বিমানের স্টাফদেরও ক্যামেরো সরবরাহ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ওর্ন ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। তবে এ নির্বাচন শেষ Read more

সেতু আছে সংযোগ নেই, বাঁশের সাঁকো দিয়ে ব্রীজ পারাপার
সেতু আছে সংযোগ নেই, বাঁশের সাঁকো দিয়ে ব্রীজ পারাপার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর এলাকায় ৯ বছর ধরে বাঁশের সাঁকো দিয়ে ব্রীজ পারাপার হচ্ছে দশ গ্রামের হাজার হাজার Read more

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও Read more

বাস থেকে একের পর এক মরদেহ বের করা হচ্ছে
বাস থেকে একের পর এক মরদেহ বের করা হচ্ছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বুধবার (২৫ মার্চ) Read more

কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ Read more

নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ
নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন