রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দু’দিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।সমসাময়িক বিষয় নিয়ে আজ শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এই মন্তব্য করেন তিনি।এ সময় যুবদল কর্মী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে ৫ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মুন্না।তিনি বলেন, ‘এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি। প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেয়া হয়েছে কেন জানি না। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে।’ হত্যাকাণ্ডের বিষয়টি দুদিন পর কেন আলোচনায় এলো এ নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, ‘সোহাগ হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে।’সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের আহ্বান জানান মোনায়েম মুন্না।তিনি বলেন, ‘বিএনপি দায় এড়ানোর রাজনীতি করে না। সারা দেশে যাদের নিয়েই অভিযোগ এসেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এক পক্ষ দেশেকে অস্থিতিশীল করতে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!
খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!

খাগড়াছড়ির জনগুরুত্বপূর্ণ উপজেলা রামগড়ে ডাক্তার সংকটের ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় অবহেলার শিকার এই অঞ্চলের প্রায় লক্ষাধিক সেবা প্রত্যাশী মানুষ। Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

তালতলীতে নিষেধাজ্ঞা ভেঙে মৎস্য কর্মকর্তা ও আ.লীগ নেতার ইলিশ শিকার
তালতলীতে নিষেধাজ্ঞা ভেঙে মৎস্য কর্মকর্তা ও আ.লীগ নেতার ইলিশ শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক মোঃ আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগ Read more

স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি
স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় ইয়াসিন হোসেন (২৮) নামে একজনকে হাতুড়িপেটার পর তার স্ত্রী জিনিয়া খাতুনের (২২) পেটে লাথি Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন