রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের দুজন পুরুষ ও একজন নারী।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী। তাঁদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’স্থানীয়রা জানান, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী নামক এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলামিন বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প

পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত Read more

নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা
নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা। আজ পহেলা বৈশাখ, বাঙ্গালিদের দিন। বিগত বছরের মলিনতা মুছে দিয়ে নতুন Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে Read more

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই বিল গেটস
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার Read more

বিশ্ব চা দিবস আজ
বিশ্ব চা দিবস আজ

আজ ২১ মে, বিশ্ব চা দিবস। চা প্রেমীদের দিন এটি। চাইলে দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন