সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। একদল সশস্ত্র ডাকাত কোনো টাকা নয়, বরং একটি সুপারমার্কেটের দেয়াল ভেঙে আস্ত একটি এটিএম মেশিন তুলে নিয়ে গেছে।ভারী নির্মাণকাজের যন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ ব্যবহার করে চালানো এই ভয়ংকর ডাকাতির দৃশ্য এক স্থানীয় বাসিন্দা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরে। রবিবার ভোররাত একদল ডাকাত প্রকাশ্যেই ওই সুপারমার্কেটের দেয়াল ভেঙে এটিএম মেশিনটি তুলে নিয়ে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হলুদ টেলিহ্যান্ডলার দিয়ে সুপারমার্কেটের দেয়ালে সজোরে আঘাত করে এটিএম মেশিনটি উপড়ে ফেলা হচ্ছে। এরপর যন্ত্রটির সাহায্যে মেশিনটিকে শূন্যে তুলে একটি পিকআপ ট্রাকের পেছনে ফেলে দেওয়া হয়।মুখোশধারী ডাকাতরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করে দ্রুত পালিয়ে যায়, তবে ঘটনাস্থলে তাদের ব্যবহৃত টেলিহ্যান্ডলারটি ফেলে রেখে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যারোলিনা অসভিয়েমস্কা বলেন, বিকট শব্দ শুনে তিনি ও তার মেয়ে বাইরে তাকান। তিনি বলেন, ‘প্রথমে গাড়ির শব্দ, তারপর চেইনস মেশিনের মতো আওয়াজ হচ্ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি, ডাকাতরা এটিএম মেশিনটি বের করে ফেলছে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তারা চলে যায়।’ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘এ যেন কোনো সিনেমার দৃশ্য!’ কেউ কেউ আবার আধুনিক এটিএম মেশিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে চুরি হওয়া টাকা শনাক্ত করতে বিশেষ ধরনের কালি ব্যবহার করা হয়।এই ডাকাতির ফলে সুপারমার্কেটের সামনের অংশটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টেমস ভ্যালি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ জানায়, তারা মধ্যরাত ১২টা ৪৫ মিনিটের দিকে ডাকাতির খবর পায়, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।সূত্র : ডেইলি মেইল এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র
মাদুরোর মতো আরও যাদের আটক করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।শনিবার (৩ Read more

নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সদরের খড়হাটির পাশ থেকে মরদেহটি Read more

লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন
লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে Read more

‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’
‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় Read more

ইইউ দেশগুলোর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ইইউ দেশগুলোর পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার Read more

মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম
মনোনয়ন বাতিল ৩ জনের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন