নানা আলোচনা–সমালোচনার পর জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ ১৭১ জনের বিরেুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ মে) রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ বাদী হয়ে বিষ্ফোরক আইনে তাজহাট থানায় মামলা দায়ের করেন। এদিকে একইদিন এ মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুক্তারুলকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শাহালম সরদার।মামলায় ৭১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের ৩৬ জন, দুজন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ আটজন ও বহিরাগত ১২ জনকে আসামি করা হয়।আসামিরা হলেন–বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, সহসভাপতি বিধান বর্মণ, গ্লোরিয়াস ফজলে রাব্বী, তানভির আহমেদ, যুগ্ম সম্পাদক শাহিদ হাসান সিদ, সহসভাপতি মমিনুল হক, আখতার হোসেন, শাহীন ইসলাম প্রমুখ।গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান তুফান, কর্মচারী আমির হোসেন, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, উপরেজিস্ট্রার তৌহিদুল ইসলাম, প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, মাস্টার রোল কর্মচারী নুরনবী, নিরাপত্তা শাখার কর্মচারী নুর আলম, সহকারী রেজিস্ট্রার (ডেসপাস) মোক্তারুল ইসলাম, সেমিনার সহকারী আশিকুন্নাহার টুকটুকি, সমাজবিজ্ঞান বিভাগের মাহবুবা আক্তার, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাহবুবার রহমান বাবু, প্রক্টর অফিসের মো. আপেল, সাবেক ভিসির পিএস আবুল কালাম আজাদ প্রমুখ।তাজহাট থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল মাহবুব শোভন, যুবলীগ কর্মী শামিম হাসান, শাহারিয়ার নয়ন, আহসান হাবিব লালন, আল আমিন, ছাত্রলীগ কর্মী ইশাক রিজন, সায়ির বিন আশরাফ আনন্দ, স্বেচ্ছাসেবক লীগের আতিকুল বারী জামিন, জাকির মুসা, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিক রনি, আওয়ামী লীগ কর্মী মো. নয়ন, তাজহাট থানার যুবলীগ সেক্রেটারি শিপন।এ ছাড়া তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আল ইমরান হোসেন, আরিফুজ্জামান, সাবেক ওসি রবিউল ইসলাম, বেরোবি ফাঁড়ি ইনচার্জ বিভূতিভূষণ রায়, কনস্টেবল সুজন চন্দ্র রায়, আমির আলী, উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন ও অতিরিক্ত পুলিশ উপকমিশনার শাহানুর আলম পাটওয়ারী।মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১১, ১৫ ও ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালান।১১ জুলাই শহীদ আবু সাঈদকে পোমেল বড়ুয়া চড়থাপ্পড় মারেন এবং মাসুদুল হাসান হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। এ ছাড়া ১৬ জুলাই পুলিশ, বহিরাগতসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, লাঠিসোঁটা, লোহার রড, হাতবোমা, আগ্নেয়াস্ত্র–পিস্তলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পর্যায়ক্রমে হামলার কথা উল্লেখ করা হয়।মামলার বাদী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ বলেন, জুলাই আন্দোলনে হামলাকারীর সংখ্যা শুধু এই ৭১ জন নয়। তাই অজ্ঞাতনামায় হামলাকারীর সংখ্যা ৮০ থেকে ১০০ জনকে রাখা হয়েছে। তথ্য প্রমাণ সাপেক্ষে তাদের আটক করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক
হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক

কুমিল্লার হোমনায় একটি বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশমঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের Read more

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন Read more

‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’
‘তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত’

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম।সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি Read more

ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন
ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের Read more

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই আর: সিইসি
দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই আর: সিইসি

এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (৫ Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন