তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের মাথার ওপর ছায়া হয়ে দাঁড়াবে। কিন্তু এক নৃশংস হত্যাকাণ্ড সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এখন তিন বোনের চোখে শুধুই অশ্রু আর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।​নিহত আমির হামজা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাস ও মরিয়ম বেগম দম্পতির একমাত্র ছেলে। সে উপজেলার চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। গত ১৯ অক্টোবর মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর ২১ অক্টোবর সন্ধ্যায় মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।​তিন বোনের কেন্দ্রবিন্দু ছিল এই ছোট ভাই। ভাইকে হারানোর শোক সইতে না পেরে বড় বোন সীমা খাতুন বিলাপ করে বলছিলেন, ‘আমির হামজা শুধু আমাদের ভাই ছিল না, ও ছিল আমাদের কলিজার টুকরা। আমরা ওকে বড় আলেম বানানোর স্বপ্ন দেখতাম। ভেবেছিলাম বড় হয়ে ও আমাদের ছায়া হবে। খুনিরা শুধু আমার ভাইকে মারে নাই, আমাদের পুরো পরিবারকে জ্যান্ত কবর দিয়ে দিছে।’​শোকে পাথর হয়ে যাওয়া মেজো বোন মুসলিমা খানম বলেন, ‘এই সমাজ কতটা নিষ্ঠুর হলে একটা শিশুকে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দিতে পারে! আমরা এই হত্যার পেছনে আর কারা আছে তাদের বিচার চাই। খুনিদের সর্বোচ্চ শাস্তি না দেখলে আমাদের আত্মা শান্তি পাবে না।’​ছোট বোন খাদিজা খানম ডুকরে কেঁদে উঠে বলেন, ‘বাড়িতে এলেই ও আমাকে আপু বলে জড়িয়ে ধরত। এখন আমি কাকে ভাই বলে ডাকব? আমার ভাই তো কারো কোনো ক্ষতি করে নাই। আমি সরকারের কাছে বিচার চাই।’​আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ ঘাতক সহপাঠী ফরহাদ রেজাকে (১৭) গ্রেপ্তার করেছে। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ফরহাদ জানায়, পাওনা মাত্র ৫০ টাকা চাওয়া ও গালিগালাজ করায় ক্ষিপ্ত হয়ে সে হামজাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেয়।​তবে এই স্বীকারোক্তি নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন নিহতের পরিবার। তাদের দাবি, একজন কিশোরের পক্ষে একা এত বড় নৃশংসতা চালানো ও মরদেহ গুম করা সম্ভব নয়। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। তাই পরিবারটি মামলাটির অধিকতর ও নিবিড় তদন্তের জোর দাবি জানিয়েছে।​এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ‘তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে আরও নিখুঁতভাবে নিশ্চিত হতে পারব। পরিবারের দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তাও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের হুমকি, আমরণ অনশনে শিক্ষার্থীরা
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের হুমকি, আমরণ অনশনে শিক্ষার্থীরা

বহিরাগতদের দ্বারা ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বোমা মেরে উড়িয়ে দেওয়ার এবং শিক্ষকদের হাত-পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখার হুমকির প্রতিবাদে কলেজের Read more

সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা
সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা

চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু সাতকানিয়ার কেরানীহাট। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত এ অঞ্চলটি শুধু ব্যবসা-বাণিজ্য নয়, হাসপাতাল, মসজিদ, Read more

মাতামুহুরি নদীর চরে তামাকের বদলে ধান চাষ 
মাতামুহুরি নদীর চরে তামাকের বদলে ধান চাষ 

কক্সবাজারের জেলার চকরিয়া, বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার ওপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর উভয় তীরে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরে Read more

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত সদস্যরা এক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই Read more

আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল
আ.লীগ নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সোমবার( ২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন