কয়েকদিন আগেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানিয়েছেন তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এখন শুধুই দিন গোণার পালা। আর এবার সোনাক্ষী সিনহার মা হওয়ার খবর নিয়ে গুঞ্জন। দীর্ঘ ৭ বছর ডুবে ডুবে জল খেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। গত বছরের ২৩ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল।বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই গুঞ্জন উঠেছিল, মা হতে যাচ্ছেন সোনাক্ষী। যদিও তা উড়িয়ে দেন এই দম্পতি। ফের গুঞ্জন উড়ছে—সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা।মঙ্গলবার (১৪ অক্টোবর) মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন সোনাক্ষী-জহির। এক পর্যায়ে ক্যামেরার সামনেও পোজ দেন এই জুটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই মূলত সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা শুরু হয়।এ ভিডিওতে দেখা যায়, সোনাক্ষীর পরনে লাল ও সাদা রঙের এমব্রয়ডারি আনারকলি ড্রেস। এর সঙ্গে রং মিলিয়ে বেছে নিয়েছেন দোপাট্টা। এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটাই প্রশ্ন—‘সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা?’ কেউ কেউ বলছেন, বেবি আসছে। অনেকে আবার এই দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন।সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে নানা চর্চা চললেও এখনো নীরবতা ভাঙেননি সোনাক্ষী ও জহির। তবে এর আগে যখন একই গুঞ্জন চাউর হয়েছিল, তখন দ্য কার্লি টলস-কে হাসতে হাসতে সোনাক্ষী সিনহা বলেছিলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, আমি অন্তঃসত্ত্বা নই। আমি মোটা হয়েছি। সেদিন একজন জহিরকে অভিনন্দন জানিয়েছে। আমরা কি আমাদের বিবাহিত জীবনকে উপভোগ করব না?’৩৭ বছরের সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী আর ৩৫ বছর বয়সি জহির ইকবাল মুসলিম। দু’জন দুই ধর্মের অনুসারী হওয়ায় বিষয়টি নিয়ে বিয়ের আগেই চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। তারপর খবর চাউর হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবেন সোনাক্ষী সিনহা। কিন্তু এসব খবর সত্যি নয়। বরং তারা ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ভয়াবহ দুর্ভোগ
আনোয়ারায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ভয়াবহ দুর্ভোগ

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে আড়াই কিলোমিটার Read more

নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।শুক্রবার (৩০ মে) টোকিওর জেট্রো সদর দফতরে আয়োজিত Read more

ভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়
ভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়

ভারতের ভোটার তালিকায় দেখা গেছে ‘ব্রাজিলিয়ান মডেল’-এর ছবি। আর সেই ছবি ব্যবহার করে ২২ বার ভোটের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা Read more

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের

এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না— এই সিদ্ধান্তে ঐকমত্য হয়েছে সব রাজনৈতিক দলের। এছাড়া তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন