বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’। তাকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবু ঢাকায় এসেছে। জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়েছে। পরে যথাযথভাবে জেবুকে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছে জেবুর ব্রিড ও লাইফস্টাইল সম্পর্কে। চলুন জেনে নেয়া যাক- সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল। যার বয়স এখন সাত বছর। বাংলাদেশে যেখানে সাধারণত দেশি কিংবা পার্সিয়ান জাতের বিড়ালই বেশি দেখা যায়, সেখানে সাইবেরিয়ান প্রজাতির একটি বিড়াল স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি করেছে। সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলক বড় হয়। শরীরজুড়ে থাকে ঘন ও নরম লোম। স্বভাব শান্ত হলেও এরা বেশ আত্মবিশ্বাসী এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। পরিবারের কেউ মন খারাপ করলে এরা তা বুঝতে পারে এবং পাশে এসে বসে থাকে। এ কারণেই এই জাতের বিড়ালকে অনেকেই ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবেও দেখেন।জেবু মূলত রাশিয়ায় উৎপত্তি হওয়া সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। এই জাতের বিড়ালের ওজন সাধারণত ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো আকারে তুলনামূলক বড় হয়। এদের শরীরে থাকে তিন স্তরের ঘন লোম, যা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী। স্বাস্থ্য ভালো রাখতে এদের প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি খুবই জরুরি।শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে বিশ্বজুড়েই এই জাতের বিড়াল জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে ইউরোপ ও আমেরিকায় এই জাতের বিড়ালের জনপ্রিয়তা বাড়তে থাকে। বাংলাদেশে এই প্রজাতির বিড়াল খুব একটা দেখা না যাওয়ায় জেবুকে ঘিরে আগ্রহ আরও বেশি তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে। জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার
চট্টগ্রামে নৌযান ডুবে নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ থাকা আরও এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১০ আগস্ট) সকাল Read more

আলফাডাঙ্গায় প্রশাসকের বিলবোর্ডে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
আলফাডাঙ্গায় প্রশাসকের বিলবোর্ডে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোটকে সামনে রেখে Read more

৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার Read more

কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি
কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর Read more

এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর
এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো Read more

ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন