ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টে দেশে ফেরার পর যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে (৭২) আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ অন্তর্ভুক্ত ছিল না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আজ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তাঁকে আটক করা হয়।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মফিজুর রহমানের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানায় একটি গুরুতর ফৌজদারি মামলা (মামলা নং-৪) দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাঁকে আটক করা হয়েছে।”উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে মফিজুর রহমানসহ সাতজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। নতুন করে দায়ের হওয়া মামলায় তাঁকে আজ পুনরায় গ্রেপ্তার দেখানো হলো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি Read more

গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি
গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী তীরবর্তী আটখালী এলাকায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় Read more

‘স্বপ্ন না থাকলে আর ক্রিকেট খেলব না’
‘স্বপ্ন না থাকলে আর ক্রিকেট খেলব না’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হোসেন সোহান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৫৮ গড়ে Read more

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক Read more

ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার
ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার

ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন