ভারতে পণ্য ডেলিভারি দেওয়ার সময় এক নারীর স্পর্শকাতর স্থানে ইচ্ছে করে হাত দিয়েছে এক ডেলিভারিম্যান। যা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যম এক্সে প্রকাশ করেছেন ওই নারী। তিনি অভিযোগ করেছেন, ডেলিভারিম্যান পার্সেল দেওয়ার সময় তার বুকে হাত দেয়। ওই সময় তিনি সাথে সাথে পেছনে সরে যান।ভিডিওতে দেখা যাচ্ছে, ব্লিংকিট নামের ওই ডেলিভারি কোম্পানির ডেলিভারিম্যান পার্সেল ডেলিভারি করছেন। ওই সময় তিনি অনেকটা ইচ্ছাকৃতভাবে তার বুকে হাত দেন।এ নারী অভিযোগ করেছেন, কোম্পানিটিকে প্রথমে তিনি মৌখিক অভিযোগ দেন। কিন্তু তারা প্রথমে বিষয়টি আমলে নেয়নি। এরপর ভিডিওসহ প্রমাণ দিলে ওই ডেলিভারিম্যানকে বরখাস্ত করা হয়।তিনি বলেছেন, “ব্লিংকিট থেকে অর্ডার করার সময় আমার সাথে আজ এমনটি হয়েছে। ডেলিভারিম্যান আবারও আমাকে আমার ঠিকানা জিজ্ঞেস করে এবং আমাকে অনুপযুক্তভাবে স্পর্শ করে। এটি গ্রহণযোগ্য নয়। ব্লিংকিট তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ভারতে নারীর নিরাপত্তা কি কোনো মজা?”পরবর্তীতে এ নারীর কাছে ক্ষমা চায় ব্লিংকিট। এছাড়া ডেলিভারিম্যানকে বরখাস্তের তথ্যও জানায় তারা। এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগও করতে বলে কোম্পানিটি।এ ঘটনা জানতে পেরে মুম্বাই পুলিশ নারীটিকে সহায়তার আগ্রহ দেখায়। মুম্বাই পুলিশ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে লিখেছে, “আমরা আপনাকে ফলো করেছি। সরাসরি যোগাযোগ করে আমাদের আপনার বিস্তারিত ঠিকানা দিন।”তবে তার এ ভিডিও নিয়ে সামাজিকমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলছেন ওই ডেলিভারিম্যান ইচ্ছাকৃতভাবে তাকে স্পর্শ করেনি। তবে বেশিরভাগ মানুষ বলেছেন, ভিডিও দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে এটি ইচ্ছাকৃত কাজ ছিল।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান
মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ দিলেন তারেক রহমান

লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শুক্রবার Read more

‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার Read more

কঠিন সময়ে আশার আলো ছিলেন খালেদা জিয়া: প্রেস সচিব
কঠিন সময়ে আশার আলো ছিলেন খালেদা জিয়া: প্রেস সচিব

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির সবচেয়ে কঠিন সময়ে আশার আলো ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার Read more

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা
জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত
মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত

চলতি বছর ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সম্প্রতি এমন খবর সামনে এলেও ঠিক কবে তিনি ভারতে আসবেন তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন