বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রায় চার শতাধিক নেতাকর্মী অংশ নেয়। রোববার দুপুরে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।তবে জেলা বিএনপির দাবি, প্রশাসনের গোপন সহায়তায় নিষিদ্ধ সংগঠন এমন কর্মসূচি পালন করেছে।রোববার রাত ১০টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুকে ওই পুনর্মিলনী অনুষ্ঠানের ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের ২য় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ধন্যবাদ তোমাদের সবাইকে।ওই ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।জেলা ছাত্রলীগ সভাপতি বক্তব্যে বলেন, ‘উপস্থিত বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন, সাধারণ সম্পাদক সিফাত শিকদার ও সংগ্রামী নেতাকর্মী আমাদের ঈদ সেই দিন হবে, যেদিন আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারব। তার ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে।এ অনুষ্ঠানে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির। তিনি বলেন, এখানে উপস্থিত সকল নেতাকর্মীদের বেতাগীবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।এছাড়া মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।এ সময় মুঠোফোনে আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। তিনি বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বেতাগী উপজেলাকে সারা বাংলাদেশে আলোচিত করে রেখেছেন। আপনাদের সংগ্রামী শুভেচ্ছা।খোঁজ নিয়ে জানা যায়, রোববার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। এই অনুষ্ঠানে অংশ নেন বেতাগী পৌর ছাত্রলীগসহ উপজেলার ৭টি ইউনিয়নের ৪ শতাধিক নেতাকর্মী।দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, দীর্ঘদিন নেতাকর্মীদের নিয়ে একসাথে বসা হয়নি। তাই তাদের উজ্জীবিত করতে বেতাগী উপজেলা ছাত্রলীগ এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে। এমন পরিস্থিতির মধ্যেও এ আয়োজন করায় তাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, এই পুনর্মিলনী অনুষ্ঠানের পেছনে প্রশাসনের কারসাজি আছে, অথবা তাদের গোপন সহযোগিতা রয়েছে। না হলে একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে এমন অনুষ্ঠান কীভাবে করে। এই বিষয়টি গুরুত্ব সহকারে আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি একটি পুরোনো ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী
ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী

ঐক্যর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের সাংগঠনিক বিরোধ এক মুহুর্তের মধ্যে মুছে ফেলতে। এরাই পারে লাশের পাশে দাঁড়িয়ে Read more

এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত Read more

রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে Read more

ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার হামাস থেকে মুক্তি পাওয়া জিম্মি
ইসরায়েলে গিয়ে ধর্ষণের শিকার হামাস থেকে মুক্তি পাওয়া জিম্মি

হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ ইসরাইলে গিয়ে ধর্ষিত হয়েছেন মিয়া শেম (২৩)। তাকে ধর্ষণ করেছে সুপরিচিত একজন Read more

তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত
তিন শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত

সারাদেশের অধস্তন আদালতের ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন