ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।মঙ্গলবার (২৪ জুন) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

জুলাই আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, আদালতে হাসিনার আইনজীবী
জুলাই আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, আদালতে হাসিনার আইনজীবী

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ছিল বৈধ সরকারকে উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ। আন্দোলনকারীরা নিজেরাই ষড়যন্ত্রকারী ছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে তারাই Read more

নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার Read more

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসোসিয়েশন কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসোসিয়েশন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) এর ১০ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল Read more

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সৌদি আরবের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন