নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) নিজ বাসায় ঢুকতে না পেরে রাতে ওই বৃদ্ধা মা কয়েকজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বৃদ্ধা বিলকিস আক্তারের ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ (৩২), শহরের চকদেব এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ খোকন (৪৫) এবং শহরের কাজীর মোড় এলাকার চান্দুর ছেলে নাহিদ ইসলাম (৩৫)। এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বড় মেয়ের বাড়ি থেকে শহরের কাজির মোড়ে নিজের বাড়িতে গেলে দু’তলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার কাচি গেইট এবং সেখানে তালা মারা দেখতে পান ওই বৃদ্ধা। তালা মারার বিষয়টি ছেলেকে মোস্তাফিজুলকে জানালে তিনি সাফ জানিয়ে দেন তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়েছেন। পরে বাড়ির সামনে বসে অবস্থান নিয়ে বসতবাড়ির সম্পত্তি হাতিয়ে নিতে তাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ছেলের বিরুদ্ধে। বিকেলে মা এবং ছেলের পক্ষে লোকজনের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দুই পক্ষকেই থানায় আলোচনার জন্য নিয়ে যায়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বৃদ্ধ মাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় তার ছেলে সৌরভ এবং তার বন্ধুরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের দুই পক্ষকেই আলোচনার জন্য থানায় নিয়ে আসে। আলোচনা চলা অবস্থায় সৌরভ তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করতে চায়। পুলিশ তখন তাকে আটক করে। বৃদ্ধা ওই মা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে অভিযুক্তদের গতকাল রাতেই গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান বসতবাড়ির অংশীদার হন। কিন্তু মোস্তাফিজুল ইসলাম বসতবাড়ির পুরো সম্পত্তি হাতিয়ে নিতে তার মা ও বোনদের তাদের অংশের জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার ২০২১ সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বড় মেয়ের বাড়িতে থাকছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও

দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন Read more

হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর
হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য Read more

ব্যালন ডি’অরে নারী–পুরুষ সমতা
ব্যালন ডি’অরে নারী–পুরুষ সমতা

চলতি মৌসুম শেষের দিকে রয়েছে। এর মাঝেই আলোচনার কেন্দ্রে রয়েছে ফুটবলারদের ব্যক্তিগত বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। চলতি বছরের ২২ সেপ্টেম্বর Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট
গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। গুলতেকিন খান তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন