রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১)। জানা গেছেন, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে।রমনা থানার উপ পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর

মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে Read more

ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ফ্যাসিস্টকে জায়গা দিয়ে ভারত নিজেদেরও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু

ভারত একজন ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র Read more

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন