৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হবে। ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।রবিবার এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী।গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আয়োজন করে পিএসসি।লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ অগাস্ট সন্ধ্যা ৬টায় পর্যন্ত এ বিসিএসের আবেদন চলে।প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি গুনতে হয়েছে। তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ছিল ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি কাজল গ্রেপ্তার
সাবেক এমপি কাজল গ্রেপ্তার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর Read more

পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’
পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’

তরুণদের দুই রাজনৈতিক দল এনসিপি ও গণঅধিকার পরিষদের এক হওয়ার যে আলোচনা চলছিল, তা ভেস্তে গেছে; চলতি অর্থবছর ২০২৫-২৬-এ মাঝারি Read more

বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ
বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এর আগে আমরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে কিছু কিছু Read more

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুতের টানা লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। মৃত রাসেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন