চিকিৎসার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক। যেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা দেবে এআই ডাক্তার ‘ডক্টর হুয়া’। এই বিশেষ ক্লিনিক পরীক্ষামূলকভাবে চালু করেছে সৌদি আরবের আলমুসা গোষ্ঠী, যেখানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীনের এআই প্রতিষ্ঠান সিন-ই। এই এআই ক্লিনিকে রোগীরা আগে থেকে যোগাযোগ করে নির্ধারিত সময়ে যেতে পারবেন। থাকবে না লম্বা লাইনের ঝামেলা কিংবা অপেক্ষার ক্লান্তি।রোগী ক্লিনিকে পৌঁছানোর পর এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’ প্রাথমিক পরীক্ষা শুরু করবে। রোগীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার ধরন বুঝে নেবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এরপর সেই তথ্য বিশ্লেষণ করে এআই ডাক্তার তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা চূড়ান্তভাবে যাচাই করে স্বাভাবিক চিকিৎসক অনুমোদন দেবেন।যদিও এআই এই ক্লিনিকের মূল চালিকা শক্তি, তবু সম্পূর্ণভাবে মানুষের ওপর নির্ভরশীলতা একেবারে বাদ দেওয়া হয়নি। নিরাপত্তা ও মানের কথা মাথায় রেখে রক্তমাংসের চিকিৎসকরা রয়েছেন প্রতিটি ধাপ পর্যবেক্ষণে। এছাড়াও ক্লিনিক পরিচালনার জন্য থাকছে নিরাপত্তাকর্মীসহ একাধিক জনবল।এই পরিষেবা শুধুমাত্র আউটডোর চিকিৎসার ক্ষেত্রেই প্রযোজ্য। জরুরি বিভাগে এখনো এআই ব্যবহার করা হচ্ছে না, কারণ বিশেষজ্ঞদের মতে, জটিল ও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে এআই পুরোপুরি সক্ষম নয়।চিন্তার আরেকটি জায়গা ছিল—ভাষা। তবে নির্মাতাদের দাবি, এই এআই চিকিৎসককে বহু ভাষায় দক্ষ করে তোলা হয়েছে, ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের রোগীদের সেবায় কোনো বাধা থাকবে না।এই পুরো প্রকল্পটি ১৮ মাসের একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছে। সিইও ঝ্যাং শাওদিয়ান বলেন, “এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা ডাক্তারদের সহকারী ছিল। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরই চিকিৎসার দায়িত্ব দিচ্ছি।”তবে এখনও এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কতটা সফল হবে এই উদ্যোগ, তা বলবে সময়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নবীনগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নবীনগরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ওসি লিটনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ওসি লিটনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে Read more

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার Read more

নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন