মাদারীপুরের কালকিনিতে নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। যা শুধু এই  পহেলা বৈশাখকে কেন্দ্র করে করা হয়েছে। এক সময়ে ঘুড়ি উড়ানো ছিল  গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহি খেলা । যা আজ থেকে দেড় যুগ আগে সচারচার দেখা যেত কিন্তু যুগের পরিবর্তন ও তথ্য প্রযুক্তির সয়লাবে হারাতে বসেছে এ খেলাটি ।মোবাইল, ইন্টারনেট ও বিভিন্ন ধরনের গেইমে আসক্ত হয়ে পড়েছে পুরো সমাজ যার কারনে এখন আর আগের মত মিলছে না পাড়া, মহল্লা, কিংবা নদীর কিনারায় এ ঘুড়ি উড়ানো দৃশ্য। ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা , ঘুড়ি কাটা কাটি করে ঘুড়ি, সুতা নাটাই এর দখল নেয়া সোনালী অতীত ছাড়া আর কিছুই নয়। কয়েক ধরনের ঘুড়ি বেশ জনপ্রিয় ছিল যেমন চিল ঘুড়ি,ভ্রমর ঘুড়ি,জেল ঘুড়ি, ইত্যাদি । বর্তমান প্রজন্মের কাছে এ সম্পর্কে কোন ধারনাই নেই। তাইতো গ্রাম বাংলার এ ঐতিহ্য যাতে হারিয়ে না যায় এবং বর্তমান প্রজন্মকে জানান দেয়ার লক্ষ্যে এ ঘুড়ি উড়ানো উৎসব আয়োজন করা হয়েছে। সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ লাইব্রেরীয়ান মসিউর রহমান রুলিন এর সঞ্চলনা  এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহি অফিসার উত্তম কুমার দাশ। ঘুড়ি উৎসবে আসা অংশগ্রহনকারীরা বলেন আগে গ্রাম বাংলার সব খানে ঘুড়ি উড়ানো দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না ।  এ ঐতিহ্য যাতে টিকে থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্ম যাতে জানতে পারে এ বিসষে । এবং তারা আশা করে আগামী দিনে আরো অংশগ্রহন কারী বাড়বে।এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহি অফিসার উত্তম কুমার দাশ বলেন বাঙালীর ইতিহাসও প্রাচীন ঐতিহ্যর অন্যতম অনুসঙ্গ হচ্ছে ঘুড়ি উৎসব । পহেলা বৈশাখ উৎসবকে বনাট্য করতে আমরা এ আয়োজন করেছি। বর্তমান প্রজন্ম বিভিন্ন ধরনের স্যোসাল মিডিয়ার আসক্ত তাই তাদের এ প্রাচীন ঐতিহ্যর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমাদের এই আয়োজন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, হতে পারে বড় শাস্তি
আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, হতে পারে বড় শাস্তি

বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে মাঠের লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ঐতিহাসিক জয় এখন রীতিমতো বিতর্কে ঢাকা Read more

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি
ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই Read more

আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে
আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের Read more

সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ
সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রেখে তৎপর রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সিদ্ধিরগঞ্জের আইন-শৃঙ্খলা Read more

রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া
রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও স্মরণে নেই শহীদ আব্দুল কাদের মিয়া

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলেও মহান মুক্তিযুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন