প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা রিয়া নভোস্তি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদামাধ্যম রাশিয়া টুডে। দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা্ তৈরির কাজ শুরু করে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছর বা তারও কম সময়ের মধ্যেই বাজারে আসার জোর সম্ভাবনা আছে এই টিকার।বুধবার গামালিয়া ন্যাশনাল সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন এক সাক্ষাৎকারে রিয়া নভোস্তিকে ক্ষেত্রে সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করে প্রস্তুত করা হবে এই টিকা।এমআরএনএ-এর পূর্ণরূপ ম্যাসেঞ্জার রাইবো-নিউক্লিয়িক এসিড। প্রচলিত পদ্ধতিতে টিকা প্রস্তুত করার ক্ষেত্রে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয়, তবে এমআরএনএ প্রযুক্তিতে এ পদ্ধতি অনুসরণ করা হয় না, বরং ব্যবহার করা হয় এক ধরণের প্রোটিন—যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করে।রিয়া নভোস্তিকে গুশচিন জানান, ‘এ টিকার মূল উপাদান হবে এমন একপ্রকার প্রতিষেধক তরল বা অ্যান্টিজেন, যা মানবদেহে বিস্তৃতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। বর্তমানে আমরা এই প্রতিষেধক তরল তৈরির কাজ শুরু করেছি। আশা করছি দু’বছর বা তারও কম সময়ের মধ্যে এইডসের টিকা আমরা বাজারে আনতে পারব।”প্রসঙ্গত, এইডস এইডস আসলে একই সঙ্গে রোগ এবং রোগের উপসর্গের সমষ্টি। হিউম্যান ইমিউনো ভাইরাস বা এইচআইভি এইডসের জন্য দায়ী। এই ভাইরাস মানবদেহে প্রবেশ করলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। ফলে, একজন এইডস রোগী খুব সহজেই যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে। এইচআইভি সংক্রমণের পরবর্তী অবস্থাকেই এইডস বলা হয়।গত শতকের ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরই দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এই রোগের জন্য দায়ী ভাইরাস এইচআইভিও শনাক্ত করে।অনিরাপদ যৌনতা, সিরিঞ্জের সূঁচের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এইচআইভি ভাইরাস। এছাড়া, প্রসূতী মায়ের মাধ্যমেও এইডসে আক্রান্ত হয় শিশুরা। কোনো গর্ভবতী নারীর দেহে এইডসের জীবাণু থাকলে তা অনাগত সন্তানকেও সংক্রমিত করে।সাহারা ও নিম্ন আফ্রিকার অঞ্চলগুলোতে এইডসের প্রকোপ সবচেয়ে বেশি। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মারা যান এইডসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বে এইডসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১০ লাখ মানুষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

কক্সবাজারে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
কক্সবাজারে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত Read more

যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
যশোরে বাওড় থেকে ১০ মাস আগে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে।বুধবার (১ অক্টোবর) রাতে চৌগাছা থানা পুলিশ লাশটি Read more

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের আবেদন শেষ কাল
ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের আবেদন শেষ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উপাদানকল্প কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিটে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে Read more

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন