সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিন্টু। সোমবার (৫ মে) বিকেলে উল্লাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।সংবাদ সম্মেলনে এবি সিদ্দিক মিন্টু অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের দোসর সাবেক এমপি তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী এবং সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমানের দায়েরকৃত এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে ‘মিলকান হোসাইন’ নামে একটি ফেসবুক পেজ থেকে আমার ও বিএনপির অন্যান্য নেতাদের নাম জড়িয়ে একটি ভুয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নেই।তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল হিংসামূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে আমার ব্যক্তিগত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি উল্লাপাড়া মডেল থানায় মোঃ মিলকান (৩৮) নামক এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উল্লাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবির হাসান, সামিউল ইসলাম জসিম ও পৌর যুবদলের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে’ সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী
‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে’ সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড। আগামী ৪৫ থেকে ৬০ দিনের Read more

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প Read more

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ Read more

বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা

দেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন