বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত এক যুগেরও বেশি সময় ধরে একটা দাবি আমরা করে আসছিলাম। সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে।’তিনি বলেন, ‘জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দেয় এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট। যার জন্য এই দেশের বহু মানুষ গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছে।’তারেক রহমান বলেন, ‘আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলো ৩১ দফার মধ্যে রয়েছে।’ তারেক রহমান বলেন, ‘বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র দু-একটা বিষয় এদিক-সেদিক হতে পারে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। চ্যানেল এস টেলিভিশনের Read more

ভৈরবে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ভৈরবে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে Read more

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল

এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। এই একটি কারণেই ঘরের মাঠে ক্যারিবিয়ান কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে লিটনদের। Read more

সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্রসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  বিকেল ৫ টার দিকে কাশিনাথপুরের আমিনপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন