ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই ঘণ্টাব্যাপী এ আনুষ্ঠানিকতায় বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতারা যোগ দিয়েছিলেন। শনিবার (২৬ এপ্রিল) প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।এর মধ্যে আরও আছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, হন্ডুরাসের প্রধানমন্ত্রী রালফ গনসাল্ভেস, আইসল্যান্ডের প্রেসিডেন্ট হাল্লা টোমাসদোত্তির, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানী ম্যাথিল্ড, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী সারা জাফারানি, লিচেনস্টাইনের যুবরাজ ও রাজকন্যা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখ। এর আগে, প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ড. মুহাম্মদ ইউনূসের কাজ এবং থ্রি জিরো কাজের জন্য যেখানে বেকারত্ব থাকবে না, দারিদ্র্য থাকবে না এবং শূন্য কার্বন নিঃসরণ হবে- এই দৃষ্টিভঙ্গির বড় প্রশংসক ছিলেন। ড. ইউনূসের সঙ্গে রোমে একটি যৌথ ‘থ্রি জিরো’ উদ্যোগও চালু করেছিলেন তিনি।আগামীকাল রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। সোমবার (২৮ এপ্রিল) ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) Read more

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন