বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ‘আমি তিন শূন্যের এক পৃথিবীর কথা বলছি—শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্র্যের অবসান ঘটে) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)। শূন্য বর্জ্য (জিরো ওয়েস্ট) ধারণাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভের’ অংশ।’ ‘এটি কোনো কল্পনা নয়, এরই মধ্যে বাস্তবে রূপ নিচ্ছে। এ কারণেই আমরা তরুণদের সর্বত্র ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে উৎসাহিত করছি—যেখানে প্রত্যেকে থ্রি-জিরো মানুষ হয়ে উঠতে পারে।’তিনি ব্যাখ্যা করেন, ‘একজন থ্রি-জিরো মানুষ টেকসইভাবে জীবনযাপন করার, বর্জ্য কমিয়ে আনার এবং সামাজিক উদ্যোক্তা হয়ে ওঠার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে তারা বৈশ্বিক উষ্ণায়ন, সম্পদ বৈষম্য এবং বেকারত্বে কোনো অবদান না রাখার জন্য সচেষ্ট হয়। যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, এই ক্লাবগুলো রূপ নেবে থ্রি-জিরো পরিবারে, থ্রি-জিরো গ্রামে, থ্রি-জিরো শহরে—এবং একদিন গড়ে উঠবে একটি থ্রি-জিরো বিশ্ব।’প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। কিন্তু একসঙ্গে সেই পদক্ষেপগুলো বিশ্বকে পাল্টে দিতে পারে। এই অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আছে আমাদের ঐক্যে। যদি আমরা একসঙ্গে হাত মিলাই—সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাই—তবে জটিলতম বৈশ্বিক সংকটও আমরা সমাধান করতে পারব।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ Read more

বেরোবিতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের
বেরোবিতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে 'জয় বাংলা'। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে Read more

অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের
অপ্রয়োজনীয় টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের

চিকিৎসার নামে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন