বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি পর্তুগাল, নরওয়ে ও ইতালি। শেষ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে পর্তুগাল নিশ্চিত করে তিন পয়েন্ট। বন্ধু দিয়োগো জোতাকে স্মরণ করে তাঁর জার্সি পরে মাঠে নামেন রুবেন নেভেস, আর তিনিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন অতিরিক্ত সময়ে।শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ম্যাচের ১৭ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তাঁর শট ফিরে আসে পোস্টে। ফিরে আসা বল জালে জড়াতে ব্যর্থ হন বার্নার্দো সিলভাও।প্রথমার্ধে আয়ারল্যান্ডের শক্ত রক্ষণভাগে আটকে যায় পর্তুগালের আক্রমণভাগ। দ্বিতীয়ার্ধে আবারও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ‘সিআর সেভেন’। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক মিনিট পর রুবেন নেভেসের দূরপাল্লার গোলেই আসে কাঙ্ক্ষিত জয়।অন্যদিকে, ঘরের মাঠে একতরফা ম্যাচে ইসরাইয়েলকে বড় ব্যবধানে হারিয়েছে  নরওয়ে। ম্যাচের ২৮ মিনিটে আত্মঘাতী গোল উপহার দেয় ইসরায়েল, আর তাতেই খেলার মোড় ঘুরে যায়। এর আগে ২৭ মিনিটেই প্রথম গোলটি করেছিলেন আর্লিং হালান্ড। বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় নরওয়ে।দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখান হালান্ড। ৬৩ ও ৭২ মিনিটে পরপর গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ম্যানচেস্টার সিটি তারকা। এই জয়ের ফলে ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপে খেলার আশাকে আরও দৃঢ় করল নরওয়ে।দিনের আরেক ম্যাচে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখে ইতালি। ম্যাচের শুরুতেই ফেদেরিকো গোল করে দলকে এগিয়ে নেন। ৩০ মিনিটে পেনাল্টি মিস করলেও পরে একটি গোল করে ব্যবধান বাড়ান রেতেগুই। এরপর তরুণ স্ট্রাইকার পিও এসপোসিতো তৃতীয় গোলটি করেন। শেষদিকে এস্তোনিয়া একটি গোল শোধ করলেও সেটি ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ Read more

গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ Read more

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির Read more

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক
সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক

আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ

যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার Read more

বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন