বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজ খেলতে আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ম্যাচ ২৯ জানুয়ারি, এরপর ৩১ জানুয়ারি এবং শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।এর আগে পাকিস্তান শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় সফরকারীরা, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, আর তৃতীয় ম্যাচ জিতে শ্রীলঙ্কা সিরিজ ১-১ সমতায় শেষ করে।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ‘এ’ গ্রুপে রয়েছে। এ গ্রুপে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে মুখোমুখি হবে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।দুই দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ইতিহাসে দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ১৪টি, পাকিস্তানের জয় ১২টি, ১টি ম্যাচ টাই এবং ১টি পরিত্যক্ত হয়েছে।অস্ট্রেলিয়া তৃতীয়বারের মতো পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। সর্বশেষ তারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলেছিল। গাদ্দাফি স্টেডিয়ামে শেষবারের মতো অজিরা ২০২২ সালের ৫ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) Read more

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ
জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় Read more

তরুণদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার: উপদেষ্টা আসিফ
তরুণদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার: উপদেষ্টা আসিফ

দেশের তরুণদের এআইসহ প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে সরকার। তরুণদের দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। সেই লক্ষ্যেই তাদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া Read more

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৬ জুন) Read more

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন