রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার (০২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।পাহাড় ধসের ফলে বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে, আটকে পড়ে ঢাকা ও চট্টগ্রাম গামী শান্তি পরিবহনসহ ছোটখাটো অর্ধশতাধিক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।খবর পেয়ে বাঘাইহাট সেনাবাহিনী জোন (৬ ইবি) এর একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান বাঘাইহাট জোন।শান্তি পরিবহনের যাত্রী মো: আরমান বলেন, ‘সকাল থেকে সড়কে আটকে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আরো বড় ধরনের আশঙ্কা রয়েছে।’খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, ‘আমরা সংবাদ পেয়েছি, মাটি সরাতে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে। মাটি সরাতে কিছুটা সময় লাগবে।’বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ‘অতি বৃষ্টিপাতের ফলে বেশ কিছু স্থানে পাহাড় ধসের খবর পেয়েছি। সড়ক বিভাগের লোকদের জানানো হয়েছে, তারা রওনা দিয়েছে। রাস্তা ক্লিয়ার হতে আরো কিছু সময় লাগতে পারে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াত
কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে Read more

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না
প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই Read more

একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার
লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর সদর মডেল থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আবদুর রহিম জুয়েল নামে এক ব্যবসায়ী।রবিবার Read more

এবছর আরও দু’টি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
এবছর আরও দু’টি লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরে বেশ কিছুদিন লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনেক বছর পর তারা এমন ছুটি উপভোগ করেছেন। এবার সেই তালিকায় Read more

শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট

আজকের দ্রুতগতির পৃথিবীতে শিশুরা ক্রমাগত শিখছে, তথ্য শোষণ করছে এবং এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যার জন্য তীক্ষ্ণ মনোযোগ এবং শক্তিশালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন