বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে প্রতিদিন একজন মানুষের সঙ্গে মানিয়ে চলতে হয়। বিয়ের আগে যে মানুষটি খুব হাসিখুশি ছিল, বিয়ের পর সে চুপচাপ হয়ে গেছে এমন অভিযোগ আমরা প্রায়ই শুনি। কেউ বলেন, দায়িত্ব মানুষকে বদলে দেয়। কেউ বলেন, ভালোবাসা ফুরিয়ে গেলে মানুষ বদলায়। আবার কেউ সরাসরি বলেন, “বিয়ের পর সবাই বদলে যায়।” কিন্তু প্রশ্ন হলো বিয়েই কি মানুষকে বদলে দেয়, নাকি বিয়ের পর জীবনের চাপ আমাদের আসল রূপটা সামনে নিয়ে আসে?ব্যক্তিত্ব কি সত্যিই বদলায়মনোবিজ্ঞান বলছে, মানুষের ব্যক্তিত্ব কোনও স্থির বিষয় নয়। শৈশব, জিন এবং পরিবেশ মিলেই আমাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। যদিও প্রাপ্তবয়স্ক হওয়ার পর ব্যক্তিত্ব মোটামুটি স্থায়ী হয়ে যায়, তবুও জীবনের বড় কোনও ঘটনা যেমন বিয়ে মানুষের আচরণ ও মানসিক গঠনে ধীরে ধীরে পরিবর্তন আনতে পারে।বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে প্রতিদিন একজন মানুষের সঙ্গে মানিয়ে চলতে হয়। নিজের ইচ্ছা, সময়, অভ্যাস সবকিছুর সঙ্গে আরেকজনের চাহিদা জড়িয়ে যায়। এই প্রতিদিনের সমঝোতা, দায়িত্ব আর প্রত্যাশাই মানুষের ব্যক্তিত্বে পরিবর্তনের সূচনা করে।মনোবিজ্ঞানের ‘বিগ ফাইভ’ তত্ত্ব বিয়ের পরে কোনও পরিবর্তন আসে কি না সে বিষয়টি বোঝার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার মনোবিজ্ঞানী জাস্টিন ল্যাভনার ও তার সহকর্মীরা একটি গবেষণা পরিচালনা করেন। তারা ১৬৯টি দম্পতিকে বিয়ের ৬ মাস, ১২ মাস এবং ১৮ মাস পর প্রশ্নমালার মাধ্যমে পর্যবেক্ষণ করেন। এতে দাম্পত্য সন্তুষ্টি ও ব্যক্তিত্ব দুই বিষয়ই পরিমাপ করা হয়।গবেষণাটি করা হয় মনোবিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য ‘বিগ ফাইভ’ ব্যক্তিত্ব তত্ত্বের ভিত্তিতে। এই তত্ত্ব অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব পাঁচটি প্রধান বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, দায়িত্ববোধ, সামাজিকতা, অন্যের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা এবং আবেগগত স্থিরতা।গবেষণায় দেখা যায়, বিয়ের পর অনেক নারীর ক্ষেত্রে নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ কিছুটা কমে আসে। মনোবিজ্ঞানীরা মনে করেন, এটি সংসারজীবনের নিয়মিত রুটিনকে মেনে নেয়ার ফল। প্রতিদিনের কাজ, দায়িত্ব ও সময়সূচির ভেতর দিয়ে চলতে গিয়ে নতুন কিছু করার জায়গা কমে যায়। বিয়ের পর অনেক নারীর ক্ষেত্রে নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ কিছুটা কমে আসে। মনোবিজ্ঞানীরা মনে করেন, এটি সংসারজীবনের নিয়মিত রুটিনকে মেনে নেয়ার ফল।  ছবি: এআই দিয়ে তৈরিবিয়ের পর অনেক নারীর ক্ষেত্রে নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ কিছুটা কমে আসে। মনোবিজ্ঞানীরা মনে করেন, এটি সংসারজীবনের নিয়মিত রুটিনকে মেনে নেয়ার ফল। ছবি: এআই দিয়ে তৈরিঅন্যদিকে, পুরুষদের মধ্যে দায়িত্ববোধ স্পষ্টভাবে বাড়তে দেখা যায়। সময়মতো কাজ করা, সংসারের খরচ, ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয়গুলো পুরুষদের আগের চেয়ে বেশি সচেতন ও দায়িত্বশীল করে তোলে। অনেক পুরুষই বিয়ের পর বুঝতে পারেন, শুধু ভালোবাসা নয়, নির্ভরযোগ্য হওয়াটাও সম্পর্কের বড় অংশ।সামাজিকতার ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যায়। গবেষণায় দেখা গেছে, বিয়ের পর অনেক পুরুষ ধীরে ধীরে কম মিশুক হয়ে ওঠেন। বন্ধুদের সঙ্গে আড্ডা বা বাইরে সময় কাটানোর বদলে পরিবারকেন্দ্রিক জীবন প্রাধান্য পায়। এটি একাকিত্ব নয়, বরং অগ্রাধিকার বদলে যাওয়ার ইঙ্গিত।মানিয়ে নেয়ার ক্ষমতার ক্ষেত্রেও পরিবর্তন আসে। সময়ের সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যেই এই গুণ কিছুটা কমে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি বেশি চোখে পড়ে। তবে মনোবিজ্ঞানীরা বলছেন, এটি নেতিবাচক নয়। বরং অনেক নারী বিয়ের পর নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে শেখেন, যা আত্মসম্মানের দিক থেকে ইতিবাচক। পুরুষদের মধ্যে দায়িত্ববোধ স্পষ্টভাবে বাড়তে দেখা যায়। সময়মতো কাজ করা, সংসারের খরচ, ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয়গুলো পুরুষদের আগের চেয়ে বেশি সচেতন ও দায়িত্বশীল করে তোলে। ছবি: এআই দিয়ে তৈরিপুরুষদের মধ্যে দায়িত্ববোধ স্পষ্টভাবে বাড়তে দেখা যায়। সময়মতো কাজ করা, সংসারের খরচ, ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয়গুলো পুরুষদের আগের চেয়ে বেশি সচেতন ও দায়িত্বশীল করে তোলে। ছবি: এআই দিয়ে তৈরিসবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় আবেগগত স্থিরতার ক্ষেত্রে। গবেষণায় দেখা গেছে, নারীরা বিয়ের পর মানসিকভাবে আগের চেয়ে বেশি স্থির হয়ে ওঠেন। নিরাপত্তা ও স্থায়িত্বের অনুভূতি তাদের উদ্বেগ কমাতে সাহায্য করে। পুরুষদের ক্ষেত্রেও সামান্য উন্নতি দেখা যায়।তবে সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্য সন্তুষ্টি কিছুটা কমে আসে এটা গবেষণাতেও উঠে এসেছে। ১৮ মাসের মাথায় স্পষ্ট হয় যে ‘হানিমুন পর্ব’ শেষ। কিন্তু সবার ক্ষেত্রে এই পতন সমান নয়। যেসব স্বামী শুরু থেকেই নতুনত্বে আগ্রহী এবং যেসব স্ত্রী আবেগগতভাবে স্থিতিশীল, তাদের দাম্পত্য সন্তুষ্টি তুলনামূলকভাবে বেশি থাকে।অনেকে মনে করেন, বয়স বাড়া, চাকরি, সন্তান জন্ম এসব কারণেই মানুষ বদলায়। কিন্তু গবেষণায় দেখা গেছে, বয়স, বিয়ে-পূর্ব সহবাস বা সন্তান হওয়া কোনোটিই এই পরিবর্তনের মূল কারণ নয়। বরং প্রতিদিন একজন মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকার ধারাবাহিক চাপই এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখে।সবশেষে বলা যায়, বিয়ে মানুষকে বদলায় কিন্তু এই বদলে যাওয়া মানেই খারাপ হয়ে যাওয়া নয়। এই পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ শিখে নেয় কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এটি এক ধরনের মানিয়ে নেওয়ার দক্ষতা। যে দম্পতিরা একে অপরের পরিবর্তনকে বুঝতে ও গ্রহণ করতে পারেন, তাঁদের সম্পর্কই শেষ পর্যন্ত সবচেয়ে শান্ত ও স্থায়ী হয়।সূত্র : সাইকোলজি টুডে এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট

রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও Read more

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে
সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৫ সেপ্টেম্বর) সহকারী মার্কিন বাণিজ্য Read more

ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান
ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন