চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই অর্থদণ্ড করেন।জানা গেছে, সোমবার দুপুরে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের পূর্ব পাড়ায় আবুল কাশেমের নিজ বাড়িতে তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে জুই আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল।খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্ধারিত বয়সের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দেন কনের বাবা।ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ‘বাল্যবিয়ে সামাজিক একটি ব্যাধি। বিশেষ করে বাল্যবিয়ের কারণে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে কিশোরীদের। তাই সমাজ থেকে বাল্যবিয়ে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান
৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান

রাজধানীর ধানমন্ডিতে প্রায় ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবীর সমন্বয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।শুক্রবার (২৫ Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ
ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কম্পিউটার অপারেটর এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন