রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ‘ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।’কয়েকটি ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজে হোস্টেল বিল্ডিংয়ের ওপর বিস্ফোরণ। আমার ছোট বোন ওর কলেজ থেকে মাত্র পাঠালো। ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে। বিকট শব্দ হয়েছে। বাংলাদেশ আর্মি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য চেষ্টা চালাচ্ছে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাল ফিলিস্তিন
এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাল ফিলিস্তিন

গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে Read more

সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় মামলায় ৩৪২ আসামি, গ্রেপ্তার ৫
সিরাজদিখানে সংঘর্ষের ঘটনায় মামলায় ৩৪২ আসামি, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৪২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। Read more

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য আজ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন