বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তুজা হাসান। শুক্রবার (১৬ মে) বিমানের চাকা খুলে যাওয়ার পর এ কথা জানান তিনি। গোলাম মোর্তুজা হাসান বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে ১ টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে। এসময় বিমানের পেছনের চারটি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। পরে পাইলটের বার্তা পাওয়ার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ২১ মিনিটে নিরাপদে অবতরণ করেন। বিমানটিতে মোট ৭৫ জন আরোহী ছিল। সবাই নিরাপদে রয়েছেন। গোলাম মোর্তুজা হাসান আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হবে। তদন্তের মাধ্যমে কারণ বের হবে। তারপর ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, শুক্রবার কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌৫ জন যাত্রী ছিলেন। শুক্রবার দুপুর ১টা ২১ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি
ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি

হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মাধবপুর সীমান্তের Read more

‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?
‘১২ দিনের যুদ্ধে’ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হলো?

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একদা বলেছিলেন, ‘যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী না—সব Read more

টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি
ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি Read more

পূর্বের প্রকল্পে ‘নয়ছয়’, টেন্ডার বাতিল করে নতুন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি
পূর্বের প্রকল্পে ‘নয়ছয়’, টেন্ডার বাতিল করে নতুন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি

বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ রক্ষায় ২০১৫-১৮ অর্থবছরে ২৫১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৫ সালের ১৯ মে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন