হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট।শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করছি। এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতেই এই রোবট ব্যবহার করা হচ্ছে।’ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানা, গুদাম বা তেল-গ্যাস স্থাপনার মতো ঝুঁকিপূর্ণ স্থানে সরাসরি ফায়ারফাইটারদের প্রবেশ করা বিপজ্জনক হওয়ায় এই রোবট ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোলে পরিচালিত এই যন্ত্রটি শক্তিশালী ফ্যান ও পানির জেট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ধোঁয়া ও গরম বাতাস দূর করতেও কার্যকর ভূমিকা রাখে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র Read more

বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা
মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের উপস্থিতিতে Read more

প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ
প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা-শাকিল আহমেদ

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।বুধবার (১১ জুন) বিকেল ৬টার Read more

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে Read more

সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন