ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতের শীল পুঁতোর (পাটা-পুঁতো) আঘাতে স্বামী ওবায়দুর রহমান মুন্সি (৫৭) নামে এক কৃষকদল নেতার নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সি ওই এলাকার প্রয়াত আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) ছেলে ও পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান মুন্সির সাথে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে এবং পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত আড়াইটার দিকে ওবায়দুর রহমান মুন্সির স্ত্রী সাবিনা ইয়াসমিন পাটার পাথরের পুঁতো দিয়ে মাথা ও মুখে আঘাত হত্যা করে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের প্রতিবেশীরা এসে ওবায়দুরকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে নিহতের ছোট ভাই সিরাজ ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওবাইদুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।নিহতের ছোট ভাই সিরাজ মুন্সী বলেন, আমার ভাবি ও সন্তানেরা বড় ভাইকে মানসিকভাবে নির্যাতন করে পাগল করে ফেলেছে। তারা প্রায় সময় ভাইয়ের সাথে খুব খারাপ আচারণ করতো। এমনকি তার গায়ে হাত দিতো। বুধবার দিবাগত রাতের শেষ ভাগে ভাবি আমাকে গিয়ে বলছে তোমার ভাইকে কারা যেন মেরে ফেলে রেখে গেছে। আমি তাদের বাড়িতে ভয়ে যাই না। পরে ৯৯৯ ফোন দিয়ে থানা থেকে পুলিশ এসে ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ (ওসি) বলেন, পারিবারিক নানা কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম স্বীকার করেছেন নিজেই তার স্বামীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা
রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা

এক বছর ধরে গ্যাসভর্তি বেলুন বিক্রি করছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট গ্রামের রাহুল (২২)। তার গ্রামে কোনো সহায়-সম্বল Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ Read more

উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

কুড়িগ্রামের উলিপুরে তিনদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় Read more

নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা Read more

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার
মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন