চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় গুদামটিতে। গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল Read more

সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ
সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ

যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যান্য কেশব দাসকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী
মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক রাখা স্থান থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন