গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ করব। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।বুধবার (১৬ জুলাই) ফেসবুকের এক পোস্টে এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নুরুল হক নুর বলেন, সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি। বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।তিনি আরও বলেন, প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান—ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত

হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন। সোমবার Read more

ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

ইরানের ৬ বিমানবন্দরে ইসরাইলের হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি
ইরানের ৬ বিমানবন্দরে ইসরাইলের হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি

ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির Read more

জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন