সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল ৯টা থেকে। ঘড়ির কাঁটা তখন ৯.২৬ মিনিট। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোশবুর রহমান একটি শ্রেণিকক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির আটজন শিক্ষার্থীকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছেন। এ সময় সংবাদকর্মীকে দেখে দাঁড়িয়ে তড়িঘড়ি করে শিক্ষার্থীদের প্রাইভেট ছুটি দিয়ে দেন।গত ১১ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মো. রাইহুল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এমন কঠোর নির্দেশনা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই বিদ্যালয় চলাকালীন সময়ে দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়ান প্রধান শিক্ষক খোশবুর রহমান।কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শ্রেণিকক্ষে প্রাইভেট পড়েন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। এর জন্য প্রতিমাসে প্রধান শিক্ষককে ৫০০ টাকা করে প্রাইভেট ফি দিতে হয় তাদের।দায়িত্বশীল জায়গা থেকে একজন শিক্ষক হচ্ছেন শিক্ষার্থী ও জনসাধারণের কাছে আইডল। সেখানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাণ্ডজ্ঞানহীন এমন কর্মকাণ্ড নিয়ে তার নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক ও সচেতন মহল।বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, স্কুলে আগের মতো পড়াশোনা নেই। ছেলেমেয়েদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখান। তাই অনেকটা বাধ্য হয়ে তার কাছে প্রাইভেট দিতে হয়।জানতে চাইলে বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোশবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফল করানোর জন্যই প্রাইভেট পড়াই।’ তবে বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট পড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দিতে পারেননি।এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘বিদ্যালয় চলাকালীন সময়ে কোন শিক্ষক প্রাইভেট পড়াতে পারবেন না। সেখানে একজন প্রধান শিক্ষক এমনটা করা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ-খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান: ট্রাম্প
আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান: ট্রাম্প

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৫ বছরে রাজস্ব আয় ১৪ কোটি টাকা
যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৫ বছরে রাজস্ব আয় ১৪ কোটি টাকা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রাজস্ব আয় বেড়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন খাত থেকে আয় হয়েছে ৩ কোটি ৪৬ লাখ Read more

বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বরিশাল বোর্ডের পাস করেনি ১৬ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে Read more

একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প

হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন