জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান।ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় সবাই এর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ-বিদেশের মানুষ ব্যাপকভাবে এ উদ্যোগের প্রশংসা করেছেন।’তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে।  মানুষের কাছে এভাবেই দৃশ্যমান থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন আলী রিয়াজ। এছাড়া আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলে জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার Read more

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ Read more

এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪
বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কারখানার অ্যাকাউন্ট অফিসার সিবাদুল Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন