যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি।ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আমাদের ছবি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। অনেকটা ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।”গত মে মাসেই ট্রাম্প ছবি শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।ট্রাম্পের এ ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ পতন ঘটে।এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি না করে তাদের পণ্যেও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প ইতোমধ্যেই আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রীর রাখার ছোট আলমারির ওপর ৫০ শতাংশ শুল্ক এবং অন্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই শুল্ক আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এখন ধারণা করা হচ্ছে এসব পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন তিনি।চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বিদেশি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এরপর বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন তিনি। এরমধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি শিল্পকে অনিশ্চয়তায় ফেলেছেন ট্রাম্প।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের Read more

সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক
সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন খাগড়াছড়ির সড়ক, বিপাকে শত পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে সকল প্রকার Read more

বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে
তুরস্কে ‘জুয়া কেলেঙ্কারিতে’ ২০ ফুটবলার কারাগারে

তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের Read more

ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন